ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ জারি হতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশজুড়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সরকার আবার বিধিনিষেধ দিতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আগেই বলা হয়েছিল ধাপে ধাপে সব খোলা হবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ জারি হতে পারে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।


প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও বিধিনিষেধ দেওয়া হবে। চাকরির বয়স বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ২১ মাস পর্যন্ত বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে চাকরি প্রার্থীরা, যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর হয়েছে।


এ দিকে, আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। একই সাথে ধারণক্ষমতার অর্ধেক পর্যটক নিয়ে খুলবে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্র।

ads
ads
ads

Our Facebook Page

↑